ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের গ্রাম গঞ্জে ভূমি দস্যুতায় অতিষ্ঠ সাধারণ মানুষ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ১:১

সাম্প্রতিক সময়ে ঠাকুরগাঁও জেলার গ্রাম গঞ্জে ভূমি দস্যুতা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৭ মার্চ শুক্রবার বিকাল সাড়ে চারটার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাও জালালি গ্রামের জালালি মৌজার চিহ্নিত ভূমি দস্যু রবিন দাস ও মজেন দাস গংয়ের নেতৃত্বে ভূমিদস্যুতায় যুক্ত চক্রটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি সহোদর শিক্ষক মানিকুল ইসলাম ও তৌফিক আনাম আজাদের গ্রামের বাগানবাড়ীতে হামলা চালিয়ে গাছ কেটে ব্যাপক তান্ডব চালায়। খবর পেয়ে মানিকুল ইসলামের বোন রিনা আক্তার তাঁর স্বামীসহ ঘটনাস্থলে গিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাদের উপরেও প্রাণঘাতী হামলা চালায় দূর্বৃত্তরা। হামলায় আহত রিনা আক্তার ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই প্রতিনিধিকে জানান, এলাকার চিহ্নিত ভূমি দস্যু রবিন ও মজিন দাসের নেতৃত্বে দূর্বৃত্তরা তাদের জমির গাছ কেটে তান্ডব চালানোর খবর পেয়ে স্বামীসহ সেখানে গিয়ে তাদের বাঁধা দেওয়ার কারণে তাঁকে হত্যার উদ্দেশ্যে তাঁর উপর হামলা চালিয়ে তাঁকে আহত করে। সরেজমিন এলাকায় গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ভূমি দস্যু রবিন দাস ও মজিন দাস ইতিপূর্বে বিজ্ঞ আদালতের নির্দেশে ঐ জমি মানিকুল ইসলামদের নিকট দলিলমুলে হস্তান্তর করে। বিরোধীয় সম্পত্তি নিয়ে ইতিপূর্বে উভয়পক্ষ মামলায় জড়িয়ে পরলে তা মহামান্য হাইকোর্টে নিষ্পত্তি হয়। বিজ্ঞ আদালত জালালি মৌজার ঐ সম্পত্তি রাবি শিক্ষক মানিকুল ইসলাম ও তৌফিক আনাম আজাদদের নিকট দলিলমুলে রেজিস্ট্রি করে দেন। এলাকাবাসীর সাথে কথা বলে আরও জানা যায় বিরোধীয় সম্পত্তিতে দীর্ঘদিন ধরে মানিকুল ইসলামদের পরিবার বাগান সৃজন করে আসছিলেন। হঠাৎ করে স্থানীয় জনৈক ইউপি সদস্যের মদদে রবিন মজিন গং বেপরোয়া হয়ে এলাকায় ভূমি দস্যুতায় মেতে উঠে। আলোচিত ঐ ইউনিয়ন পরিষদ সদস্য বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আওয়ামী লীগের হয়ে ভূমিদস্যুতাসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পাঁচ আগষ্টের পট পরিবর্তনের পর ঐ ইউনিয়ন পরিষদ সদস্য রাতারাতি ভোল পাল্টে ফেলে রবিন মজিন দাসদের গডফাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এলাকায় চরম নৈরাজ্য সৃষ্টি করছেন বলে ভুক্তভোগীরা জানান। রাবির সহোদর দুই শিক্ষকের পরিবারের পক্ষে তাঁর বোন রিনা আক্তার ভূল্লী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা গেছে। এ বিষয়ে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এই প্রতিনিধিকে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে রাবি শিক্ষক মানিকুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় জানান দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ের বিজ্ঞ আদালতের রায় ও মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমে আদালত কর্তৃক রেজিষ্ট্রেশন করে দেওয়া জমিতে গিয়ে দখল করার চেষ্টার বিষয়টি নিয়ে তিনি ক্ষুব্ধ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানান। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে জেলার সর্বত্র ভূমিদস্যুতার ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসী অবিলম্বে রাবির দুই কৃতি সহোদর শিক্ষকের পারিবারিক সম্পত্তি রক্ষার জন্য দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার