ঠাকুরগাঁওয়ে পথক দুটি দুর্ঘটনায় নারী ও শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক অজ্ঞাত নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বেপরোয়া যানবাহনের ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই মারা যান। মঙ্গলবার হরিপুর উপজেলার একটি বাড়ির পাশের ডোবায় পড়ে ১ বছর ৩ মাস বয়সী শিশু আশরাফি বিনতে রাইসার মৃত্যু হয়।
বোদা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ডোডাপাড়া এলাকায় দিনাজপুর থেকে পঞ্চগড়গামী একটি অজ্ঞাত যানবাহন বেপরোয়া গতিতে পথচারী ওই নারীকে ধাক্কা দেয়। তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় ও মুখে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
বোদা হাইওয়ে থানার এসআই মো. আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির মাধ্যমে আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। তবে এনআইডি ডাটাবেজে কোনো তথ্য পাওয়া যায়নি।
এসআই আতিকুর রহমান বলেন, “দ্রæতগতির অজ্ঞাত যানের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। ঘাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে।” ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফন করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
হাঁস দেখতে গিয়ে ডোবায় ডুবে শিশুর মৃত্যু, একই জেলার হরিপুর উপজেলায় মঙ্গলবার সকালে আরেকটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। উপজেলার আমগাঁও ইউনিয়নের কাদিয়ারা গ্রামে বাড়ির পাশের ডোবায় পড়ে মারা যায় ১ বছর ৩ মাস বয়সী শিশু আশরাফি বিনতে রাইসা। সে ওই গ্রামের মো. আনারুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি প্রায়ই দাদীর সঙ্গে বাড়ির পশ্চিম পাশের ডোবায় হাঁস দেখতে যেত। মঙ্গলবার সকাল ১০টার দিকে পরিবারের সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে ডোবার কাছে চলে যায়। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে মা ও দাদী ডোবায় ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ জানান, এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’