টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি ও অবৈধ মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে পরিচালিত এ অভিযানে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্য ও পরোক্ষ সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।
অভিযানে “মেসার্স কালিদাস সাহা” নামের প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি এবং অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী একটি মামলায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান চলাকালে প্রশাসন শুধু জরিমানায় সীমাবদ্ধ থাকেনি; বরং পুরো পাটগাতি বাজারে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়। খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিতরণ ব্যবস্থা নিবিড়ভাবে তদারকি করা হয়, যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ায় নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে সড়ক পরিবহন আইন, ২০১৮; কৃষি বিপণন আইন, ২০১৮ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর আওতায় বিভিন্ন অভিযান অব্যাহত রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, নিয়মিত নজরদারি থাকলে বাজারে অস্থিরতা কমবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied