কর্তব্যকালীন সময়ে চিকিৎসকদের বাহিরে রোগী না দেখার অনুরোধ : মানিক এমপি
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখন থেকে কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না। হাসপাতালের চিকিৎসকদের সাথে উনাদের কোন কাজ নেই। রোগীদের ওষুধ লিখে দিতে পড়াশুনা করেই চিকিৎসক হয়েছেন।
আর চিকিৎসকদের কাছে অনুরোধ করে তিনি বলেন, আপনারা সঠিক সময়ে হাসপাতালে আসবেন। দায়িত্বপালনের সময়ে বাহিরের কোন চিকিৎসা কেন্দ্রে রোগী দেখবেন না।
বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় ২৫০ শয্যা বিশিষ্টি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মিলনায়তনে সরকারি হাসপাতাল থেকে রেফারকৃত রোগীদের প্যাথলজি পরীক্ষায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হাসপাতালের সামনে কোন দালাল কিংবা ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদেরকে দেখতে চাই না। গনমাধ্যমে যারা কাজ করে তাদের প্রতি অনুরোধ দালালদের দেখলে ছবি তুলে পুলিশের কাছে দিবেন। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমাকেও জানাতে পারবেন।
সংসদ সদস্য আরো বলেন, চাঁদপুর শহরে প্রায় ৭ থেকে ৮ লাখ লোকের বসবাস। যে কারণে হাসপাতালে যে পরিমান চিকিৎসক ও জনবল রয়েছে, তাতে সেবা দিতে গিয়ে অনেক সময় হিমশিম খেতে হয়। এরপরেও আপনারা আন্তরিক হয়ে দায়িত্ব পালন করছেন, সে জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
শেখ ফরিদ আহমেদ চাঁদপুরের সিভিল সার্জনকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে সাধারণ রোগীদের জন্য ৩০ভাগ ছাড়ে পরীক্ষা করার সুযোগ খুবই ভালো উদ্যোগ। এই ধারাবাহিকতা চালু রাখতে হবে। তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. নুর আলম দীন।
চিকিৎসক কাজলের সঞ্চালনায় আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন।
হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিএম শাহিন, কমিটির সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬