ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় শব্দ দূষণবিরোধী অভিযানে ৬ হাজার টাকা জরিমানা, ১০টি হাইড্রোলিক হর্ণ জব্দ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ৩:১৩

পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে আজ কুষ্টিয়া সদর উপজেলার টিটিসি এলাকার সামনে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে আইন লঙ্ঘনের দায়ে ৫টি মামলা দায়ের করা হয় এবং মোট ৬,০০০ (ছয় হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে শব্দ দূষণ সৃষ্টিকারী ১০টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলাউদ্দিন আকন্দ। অভিযানে প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হক। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কেমিস্ট জনাব মোঃ হাবিবুল বাসারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষার্থে কুষ্টিয়া পুলিশ বিভাগের সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন। অভিযানে আদায়কৃত জরিমানার অর্থ পরবর্তীতে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের