ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঘিওরে ৫৫ লাখ টাকা ব্যয়ে অপরিকল্পিত সেতু নির্মান জনগনের কাজে লাগেনি


 ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি photo ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ৩:১৮

মানিকগঞ্জের ঘিওর-বরংগাইল-মানিকগঞ্জ সড়কের ঘিওর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কার্যালয়ের সামনে নির্মিত বীজটি কোন কাজে লাগছে না। দীর্ঘদিন  দাঁড়িয়ে আছে রাস্তার উপর। ৫৫ লক্ষ টাকায় নির্মিত চল্লিশ ফুট উচ্চতার এই সেতুটি এখন হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। এলাকার লোকজনের কোন উপকারে আসেন্।ি তবে এলাকাবাসীর প্রশ্ন দুপাশে কোন রাস্তা নেই, দীর্ঘদিনে কোন পরিকল্পনাও করা হয়নি তা হলে কেন এই  সেতু নির্মান করা হলো। গুরত্বপুর্ণ রাস্তার মাঝে উচ্চতর সেতুটি দেখে গাড়ি চালকরা বিভ্রান্ত হচ্ছে। 
বিভিন্ন যানবাহনের চালকরা বলেন অপরিকল্পিত সেতুর কারনে একপাশ থেকে অন্যপশের যানবাহন দেখা যায়না। যার ফলে প্রতিনিয়ন  ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এটি যদি কোনো কাজেই না আসে তাহলে সড়ক থেকে এটিকে অপসারনের দাবী জানিয়েছেন তারা। ঘিওর উপজেলা সদরের মোন্নাফ জানান, এক যুগ আগে ঘিওরের সেতুটি  নির্মিত হলেও এটি কোন কাজে লাগেনি। ব্রীজটির দুইপাশে মাটি ভরাট করে বিকল্প রাস্তার সংযোগ দিলেই এটি কার্যকর হবে । কথা হয় ওই পথে চলাচলরত গাড়ীর চালক, যাত্রী ও এলাকাবাসীর সাথে। তারা বলেন, এই সেতুটি কোন কাজেই আসেনি। সরকারের অর্থের অপচয় হয়েছে। কার স্বার্থে এবং কেন করা হয়েছে এর কোন উত্তর মেলেনি। 
মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঘিওর থেকে পুরান ধলেশ্বরী নদীর ওপর তৈরী করা বেইলী ব্রীজের অ্যাপ্রোচ সড়কটি সোজা করতেই সেখানে একটি নতুন সড়ক এবং একটি আন্ডার পাস নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছিলো। প্রকল্প অনুযায়ী সেখানে একটি আন্ডার পাস তৈরী করা হলেও জমি অধিগ্রহণের জটিলতার কারণে সেখানে সড়কটি করা সম্ভব হয়নি। একারণে পরবর্তীতে প্রকল্পটি স্থগিত হয়। অকেজো হয়ে পড়ে থাকে ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই আন্ডার পাস।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী জানান,  ’সরকার যখন কোনো প্রকল্প হাতে নেয় তা অবশ্যই জনগনের কল্যাণের জন্য। কিন্তু কখনও কথনও নানা সমস্যার কারণে তার সুফল পাওয়া যায় না। নদীর ওপর স্থাপিত বেইলী ব্রীজের অ্যাপ্রোচের সাথে বিদ্যমান আঁকা-বাঁকা সড়কটিকে সোজাকরণের জন্য ওই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিলো। প্রকল্প অনুযায়্ ীআন্ডার পাসটি নির্মাণ হলেও জমি অধিগ্রহণের জটিলতায় নতুন সড়কটি করা সম্ভব হয়নি। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত