ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অভয়নগরে মাতলামির অভিযোগে তিন যুবকের কারাদণ্ড


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ৪:৪

যশোরের অভয়নগরে ইয়াবা সেবনের পর মাতলামির অভিযোগে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। (৩১ মার্চ) মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের জিয়া বিশ্বাসের ছেলে হাসিব বিশ্বাস (২২), একই গ্রামের আবুল শেখের ছেলে রাব্বি শেখ (২২) এবং আসলাম হোসেন গাজীর ছেলে সাজিদ আরমান (২৩)। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, অভিযানের সময় ওই তিন যুবক ইয়াবা সেবনের পর প্রকাশ্যে মাতলামি করছিলেন। এতে স্থানীয়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। ঘটনাস্থলেই তাদের আটক করে আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়। বুধবার (১ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, মাদক সেবনের পর জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের এই সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ