ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া ট্রাফিক অফিসে বার্ষিক পরিদর্শন সম্পন্ন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ৪:৫
কুষ্টিয়া জেলার ট্রাফিক অফিসে বার্ষিক পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মোঃ হাসান ইমাম।
বুধবার (০১ এপ্রিল ২০২৬ খ্রি.) দুপুর ১২:০০ ঘটিকায় তিনি ট্রাফিক অফিসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক পরিদর্শন কার্যক্রম শুরু করেন। পরিদর্শনের শুরুতেই তাকে ফুলেল শুভেচ্ছা জানান ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) জনাব কাজী হাসানুজ্জামান।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এছাড়াও তিনি ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন ম্যানেজমেন্ট সিস্টেমের বিস্তারিত কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ট্রাফিক অফিসে কর্মরত সকল কর্মকর্তা ও ফোর্স সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই পরিদর্শনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের