কোনাবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার, গেফতার-২
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে পৃথক অভিযানে নারী মাদক কারবারিসহ দুইজনকে
গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার আহমেদ।
গ্রেফতারকৃতরা হলেন,লালমনিরহাট জেলার সদর থানার তিস্তা পাঙাটারী গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী (ওয়ারেন্ট ভুক্ত আসামি) লাইজু বেগম (৪০) এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মহেশপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে আমিনুল ইসলাম ওরফে আমির।
পুলিশ জানায় মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাবাড়ী থানাধীন বাবুর্চী মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় লাইজু বেগমের কাছ
থেকে ২০০ পিস ইয়াবা ও আমিনুল ইসলাম এর
কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়াও লাইজু বেগমের বিরুদ্ধে ৮ মামলা এবং
আমিনুল ইসলামের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে। পরে আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক