ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সরকারি মুকসুদপুর কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ৪:৯

সরকারি মুকসুদপুর কলেজ ক্যাম্পাসে ৩০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দু'দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান। ৩০ মার্চ বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে রাত ৮.০০ টায় ওন, ভিজিল এবং আত্ম শুদ্ধি অনুষ্ঠানের মাধ্যমে ৩১ মার্চ দুপুর ১২টায় শুরু হয়ে দুটি গ্রুপে মোট ১০জন রোভার সহচরকে দীক্ষা দেয়ার মাধ্যমে ২টায় অনুষ্ঠান শেষে নতুন রোভার ডেন কক্ষের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। সরকারী মুকসুদপুর কলেজের রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং কলেজের রোভার স্কাউট গ্রুপের সাধারন সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক এস.এম. ওয়ালিউর রহমানের (উডব্যাজার )পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর কলেজের ইসলামি স্ট্যাডিজ বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ এনামুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ড: কবির উদ্দিন আহাম্মেদ, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো: মাহাবুব হাসান মিয়া বাবর,যুগ্ম সম্পাদক ও গনিত বিভাগীয় প্রধান সুশান্ত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের প্রধান প্রভাষক কুতুব উদ্দিন খান,অর্থনৈতিক বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আরিফুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগীয় প্রধান প্রভাষক ফিরোজ মাহমুদসহ  রোভার স্কাউট গ্রুপ কমিটির সকল সদস্য, শিক্ষক- কর্মচারীবৃন্দ এবং রোভার সদস্য।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত