নবীগঞ্জে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা: বিএনপি নেতাসহ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কমলাপুর এলাকায় এক সংখ্যালঘু পরিবারের দখলীয় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা সন্টু দাশ দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেওয়া ৫০ শতক জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমির প্রতি নজর পড়ে স্থানীয় বিএনপি নেতা শাহীদ তালুকদারসহ কয়েকজনের।
ভুক্তভোগীর অভিযোগ, শাহীদ তালুকদার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জমি নিরাপদে ভোগ করতে হলে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শাহীদ তালুকদার, মুহিত মিয়া ও জাহির আলীর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্টু দাশের বাড়িতে হামলা চালায়।
এ সময় তারা বাড়ির পুকুরপাড়ে নির্মিত বাঁশ ও জালের বেড়া ভেঙে ফেলে এবং প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা জমি দখলের চেষ্টা করলে সন্টু দাশের পরিবারের সদস্যরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কমলাপুর গ্রামের সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর ভুক্তভোগী সন্টু দাশ ওইদিন সন্ধ্যায় নবীগঞ্জ থানায় শাহীদ তালুকদারসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
সন্টু দাশ জানান, তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা না নেওয়া হলে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
অন্যদিকে, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশীদ ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, “এ ধরনের ঘটনা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস