ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক চার স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার মধ্যে চারটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি, নিমসার, চান্দিনা ও মিঞাবাজার এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে থানার ওসিরা। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, বুধবার ভোরে দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নূর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশা চালক ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন- নবীর হোসেন (৩৮), কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও সাগর মিয়া (৩৫)। তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি ইকবাল বাহার বলেন, মতলবের বেলতলী এলাকায় একটি মেলা থেকে অটোরিকশাটিতে ছয় যাত্রী বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কে উল্টো পথে পারাপারের চেষ্টা করলে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্যরা আহত হন।
এদিকে ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, ভোর রাত ৩টা ৪৫ মিনিটে কুমিল্লার নিমসার বাজার সংলগ্ন ইউটার্নে কভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় দুই গাড়ির চালকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম (মইন) (২৭) এবং মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের মো. সোহেল রানা (৩৫)। আহত হয়েছেন একজন।
ময়নামতি হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা অভিমুখী লেনে সংঘটিত এ দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে চান্দিনা উপজেলার কাঠের পুল এলাকায় সড়ক পারাপারের সময় লরিচাপায় প্রাণ হারিয়েছে এক স্কুল ছাত্র।
নিহত ইবনে তাইম চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, সকালে কোচিং শেষে বাড়ি ফেরার পথে ইউটার্নে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি লরি স্কুল শিক্ষার্থীকে চাপা দেয়।
তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী ঘাতক লরিটি আটক করে।
এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে মিঞাবাজার এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক কভার্ড ভ্যান চালক নিহত হওয়ার তথ্য দিয়েছে হাইওয়ে পুলিশ।
নিহত ওমর ফারুক নিজের কর্ভাড ভ্যানটি নষ্ট হয়ে গিয়েছিল। তিনি সড়কে দাড়িয়ে অন্য গাড়িগুলোকে সতর্ক করার চেষ্টা করছিলেন। কিন্তু অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা আরও জানান, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ এর মধ্যেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান