আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
নওগাঁর আত্রাইয়ে বেকার যুবক ও যুব নারীদের দক্ষ করে তোলা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাত দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। সরকারের রাজস্ব খাতের আওতায় 'প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২০২৩-২০২৪ অর্থবছরের এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারের প্রশিক্ষণে মূলত তিনটি লাভজনক বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, গাভী পালন ও মোটাতাজাকরণ, উন্নত জাতের গবাদি পশু পালন, পারিবারিক হাঁস-মুরগি পালন ও সঠিক ব্যবস্থাপনা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, যুব সমাজই দেশের প্রধান চালিকাশক্তি। শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালনের মাধ্যমে আপনারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো আপনাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা, যাতে আপনারা বাড়িতে বসেই খামার স্থাপনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন এবং গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, সন্ন্যাস বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, সহকারী শিক্ষক মো. ইব্রাহিম, মান্দা মহানগর কলেজের প্রভাষক মো. মামনুর রশীদ প্রমুখ।
আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বেকার যুবক ও যুব নারীরা এই ৭ (সাত) দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আয়োজকরা আশা করছেন, প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে পশুপালন ও সঠিক ব্যবস্থাপনার জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা ক্ষুদ্র বা মাঝারি আকারে খামার স্থাপন করতে পারবেন, যা এলাকার বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে।
Aminur / Aminur
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান