ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মাশরাফিকে আইসিসির শুভেচ্ছা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ১:১৪

মাশরাফি মানেই কোটি ক্রিকেটপ্রেমীর আশা, মাশরাফি মানেই লাল-সবুজের ভালোবাসা। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আজ ৩৮ তম জন্মদিন। আজকের এই দিনে ১৯৮৩ সালে নড়াইলে জন্মগ্রহণ করেন টাইগারদের সাবেক এই কাপ্তান।

৩৮ বসন্ত পেরিয়ে ৩৯'এ পা দিলেন মাশরাফি। তবে কাকতালীয় হলেও সত্যি হচ্ছে মাশরাফির দ্বিতীয় পুত্র সাহিল মর্তুজারও জন্মদিন আজ। ২০১৪ সালের আজকের দিনে পৃথিবীর আলোর মুখ দেখেন সাহিল মর্তুজা।

মাশরাফি বিন মর্তুজার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সবোর্চ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আইসিসি লিখেন, ৩৬ টেস্ট, ২২০ ওয়ানডে ও ৫৪টি টি-টোয়েন্টি। ৩৯০ আন্তর্জাতিক উইকেট ও ২৯৫৫ রান। তিন ফরম্যাটজুড়ে ১১৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন যেটা দেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাশরাফি বিন মর্তুজাকে জন্মদিনের শুভেচ্ছা।

আইসিসি ছাড়াও মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের মানুষরা।

ফেসবুক ভেরিফাইড পেজে মাশরাফিকে নিয়ে ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ লিখেন, শুভ জন্মদিন মাশরাফি বিন মর্তুজা ভাই। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আরও অনেক পাওয়ার অপেক্ষায় আছি। আল্লাহ আপনার সমস্ত ইচ্ছা পূরণ করুন। জাজাকাল্লাহ খাইরান।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে