বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রাখার অভিযোগে মোঃ হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তার নিজ ঘর থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। বুধবার (৩১ মার্চ ) বিকেল প্রায় ৫টার দিকে বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, হান্নান হাওলাদার অসৎ উদ্দেশ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করার লক্ষ্যে নিজ বাড়িতে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদ করে রেখেছেন। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় তাকে ১৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তার ঘর থেকে উদ্ধার করা ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল পরবর্তীতে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, জনস্বার্থবিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
Aminur / Aminur
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা
রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২
ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক
নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন