আশুলিয়ায় সিডা ইনোভেটিভ স্কুল শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব নতুন ভবন উদ্বোধন
“শিক্ষা যেখানে আনন্দময়” এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে ২০১৭ সালে মাত্র ৩৫ জন শিক্ষার্থী নিয়ে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার পূর্ব ডেন্ডাবরে (মদিনা রোড) ভাড়া করা একটি ছোট্ট ভবনে যাত্রা শুরু করে সিডা ইনোভেটিভ স্কুল নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ সেই পথচলা অল্প সময়েই রূপ নেয় এক ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে। সৃজনশীল শিক্ষা কার্যক্রম, আধুনিক চিন্তাধারা এবং শিক্ষার্থীকেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুতই আশুলিয়া অঞ্চলে নিজেদের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে।
২০১৯ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মধ্যে নিজস্ব জমিতে টিনশেড ভবনের মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণের সাহসী পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি। ২০২০ সালে ১১৪ জন শিক্ষার্থী নিয়ে নতুন উদ্যমে শুরু হলেও একই বছরের মার্চে বৈশ্বিক করোনা মহামারী থামিয়ে দেয় এই অগ্রযাত্রা। তবে প্রতিকূলতার কাছে হার না মেনে, করোনা পরবর্তী সময়ে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু করে টানা দুই বছর সফলতার সঙ্গে এগিয়ে চলেছে সিডা ইনোভেটিভ স্কুল।
শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে, ২১ শতকের বাস্তবতা মাথায় রেখে শিক্ষার্থীদের জীবনমুখী দক্ষতা অর্জনে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। কমিউনিকেশন স্কিল, ক্রিটিক্যাল থিংকিং, প্রবলেম সলভিং, ইমাজিনেশন, ডিজিটাল লিটারেসি ও গ্লোবাল সিটিজেনশিপ এসব গুরুত্বপূর্ণ দক্ষতা গড়ে তুলতে শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা কার্যক্রম।
এখানে প্রচলিত পরীক্ষা নির্ভর মূল্যায়নের পরিবর্তে চালু রয়েছে অভিনব ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি। প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, কুইজ, ক্লাস টেস্ট, উপস্থিতি, আচরণ ও শৃঙ্খলার ভিত্তিতে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন মূল্যায়ন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিকাশে অভিভাবকদের সম্পৃক্ত করতে ‘প্যারেন্টিং এডুকেশন’ কার্যক্রমও পরিচালনা করছে স্কুলটি।
শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতায় সম্প্রতি প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে একটি আধুনিক, পরিবেশবান্ধব (ইকো-ফ্রেন্ডলি) নতুন ভবন। পুরাতন ভবনের সঙ্গে সংযুক্ত এই নতুন স্থাপনায় চালু হচ্ছে ইংলিশ ভার্সন এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সিনিয়র সেকশনের শিক্ষা কার্যক্রম, যা প্রতিষ্ঠানটির জন্য এক নতুন মাইলফলক।
উক্ত প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন অত্র অঞ্চলের বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও নির্লোভ সমাজসেবী হাজী মোঃ আব্দুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন সিডা ইনোভেটিভ স্কুল এর হেড অব এডুকেশন হাসান মাহমুদ ফারুক, প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ আলমসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিডা ইনোভেটিভ স্কুল শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি একটি স্বপ্নের বাস্তব রূপ যেখানে আনন্দময় পরিবেশে আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে।
স্থানীয় শিক্ষাবিদদের মতে, এ ধরনের উদ্যোগ আশুলিয়া অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
Aminur / Aminur
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ