ধুনটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, কিশোরসহ আহত ৩
বগুড়ার ধুনট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোরসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার মোটরসাইকেলের তেল আনতে যাওয়ার সময় উপজেলার হুকুম আলী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— উপজেলার চালাপাড়া উত্তরপাড়ার মোঃ আবু রায়হান (২০), তিনি খোরশেদ আলমের ছেলে; মোঃ সিয়াম (১৬), তিনি আব্দুল খালেকের ছেলে; এবং মোঃ মোস্তাফিজুর রহমান (২২), তিনি মুন্জিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন একটি মোটরসাইকেলে করে তেল আনতে যাওয়ার সময় হুকুম আলী বাইপাস সড়কে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয় এবং আরোহী তিনজনই আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের মধ্যে মোঃ সিয়ামের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর কেউ কেউ বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটে। তারা সড়কে সচেতনভাবে যানবাহন চালানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
Aminur / Aminur
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত