কুতুবদিয়ায় হামে আক্রান্ত দুই শিশু হাসপাতালে ভর্তি, সতর্কতার আহ্বান
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় হামে আক্রান্ত হয়ে দুই শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তরা হলো, আক্রান্তরা হলো, আলী আকবর ডেইল ইউনিয়নেরর তাবালের চর এলাকার বাসিন্দা হাশেম এর শিশু পুত্র হামিম আবরার (৬ মাস) এবং কৈয়ারবিল সিকদার পাড়া এলাকার বাসিন্দা মোঃ আদিলের শিশু পুত্র জায়েদ (১০ মাস)।
মঙ্গলবার (৩১ মার্চ) তাদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের ওয়ার্ডে দায়িত্বরত এক নার্স জানান, ১০ মাস বয়সী শিশু জায়েদের স্বজনরা চিকিৎসকদের না জানিয়েই তাকে নিয়ে চলে গেছেন।
তবে এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মারুফ বলেন, “রোগীর অবস্থা গুরুতর না থাকায় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান হামের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি জানান, হাম (Measles) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা Measles virus দ্বারা সৃষ্টি হয় এবং আক্রান্ত ব্যক্তির কাশি-হাঁচির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, “শিশুর গায়ে জ্বরের সঙ্গে কাশি, সর্দি, চোখ লাল হওয়া এবং শরীরে লাল ফুসকুড়ি দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।”
তিনি আরও জানান, হামের জটিলতা হিসেবে নিউমোনিয়া, ডায়রিয়া, কানের সংক্রমণ এমনকি মস্তিষ্কের প্রদাহও হতে পারে, যা অপুষ্ট শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সময়মতো হাম টিকা (MMR) গ্রহণই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বাংলাদেশে ইপিআই কর্মসূচির আওতায় এ টিকা বিনামূল্যে দেওয়া হয়।”
আক্রান্ত রোগীর ক্ষেত্রে করণীয় হিসেবে তিনি রোগীকে আলাদা রাখা, পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী জ্বরের ওষুধ সেবনের পরামর্শ দেন। পাশাপাশি ভিটামিন ‘এ’ সেবনের মাধ্যমে জটিলতা ও মৃত্যুঝুঁকি কমানো সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও সতর্ক করে বলেন, “শিশুর শ্বাসকষ্ট, খিঁচুনি, অতিরিক্ত দুর্বলতা বা খেতে না পারার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে।”
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হাম একটি প্রতিরোধযোগ্য হলেও অবহেলা করলে তা মারাত্মক রূপ নিতে পারে। তাই সচেতনতা ও সময়মতো চিকিৎসাই হতে পারে এর সবচেয়ে বড় প্রতিরোধ।
এমএসএম / এমএসএম
লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী
রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত
আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ