ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

১৭ বছর অবহেলায় হাসপাতাল এখন গরুর খামার


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ১২:২৭

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া ২০ শয্যার হাসপাতাল—দক্ষিণাঞ্চলের প্রায় এক লাখ মানুষের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিত। অথচ দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলা ও অযত্নে পড়ে থাকা এই হাসপাতালটি বর্তমানে গরুর খামারে পরিণত হয়েছে—যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

২০০৬ সালে তৎকালীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হাসপাতালটি শুরু থেকেই নানা সংকটে জর্জরিত ছিল। প্রয়োজনীয় জনবল, চিকিৎসক ও যন্ত্রপাতির অভাবে ধীরে ধীরে অচল হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। একপর্যায়ে চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে হাসপাতাল ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় হাসপাতালটি মাদকসেবী ও বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়। এ সময়ের মধ্যে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট ও চুরি হয়ে যায়, ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের ভেতরে গড়ে তোলা হয়েছে গরুর খামার। দেয়াল ভেঙে গরু রাখার ব্যবস্থা, ঘাসের স্তূপ, খামারের সরঞ্জাম ও ঘাস কাটার মেশিন—সব মিলিয়ে একটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে গোয়ালঘরে রূপান্তরের চিত্র স্পষ্ট হয়ে ওঠে।

এ ঘটনায় হাসপাতালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওয়ার্ড বয় রাকিব হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্ত রাকিব দাবি করেন, হাসপাতাল দীর্ঘদিন বন্ধ ছিল, আমিও বেকার হয়ে পড়ি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে ও অনুমতি নিয়েই গরুর খামার করেছি। শীঘ্রই সরিয়ে ফেলবো।
তবে তার এই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন। তিনি বলেন, “সে বেকার নয়—ভুল তথ্য দিয়েছে।

এ বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। বরং তাকে ২ দিনের সময় দেওয়া হয়েছে এসব সরিয়ে নেওয়ার জন্য। তা না হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্যে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। অনুমতির দাবিকে ‘মিথ্যা’ উল্লেখ করায় প্রশাসনিক তদারকির ঘাটতি ও দায়-দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে, ২০২৬ সালে নির্বাচিত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উদ্যোগে হাসপাতালটির বহির্বিভাগ (আউটডোর) চালু করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা সেবা শুরু হয়েছে।

এতে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা চালুর দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি আমাদের একমাত্র হাসপাতাল। অথচ বছরের পর বছর এটি অবহেলায় পড়ে ছিল। এখনো পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু হয়নি। দ্রুত সংস্কার করে পুরো হাসপাতাল চালু করতে হবে।
এলাকাবাসীর দাবি, হাসপাতালের এই অব্যবস্থাপনা ও অপব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে আধুনিক চিকিৎসা সুবিধাসহ হাসপাতালটিকে পুনরায় চালু করতে হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার