ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে ৯ হাজার ১১৭ হেক্টর কৃষি জমিতে বুক জুড়ে সবুজে সমারোহ-কৃষকের মুখে হাসি


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ১২:৫৮

কুমিল্লার লাকসাম উপজেলায় ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বুক জুড়ে বোরো চাষে (৯ হাজার ১১৭) হেক্টর কৃষি জমিতে সবুজে সমারোহ উৎসব কৃষি মাঠ। প্রকৃতি যেন অপরূপ সৌন্দর্য্যরে হাতছানি দিয়ে ডাকছে। ঋতু পরির্বতনের সঙ্গে সঙ্গে কৃষি মাঠ খাল-বিল একক সময় এককরূপ ধারণ করে। বোরো মৌসুম শুরু হয় ধান চাষ, ঐতিহ্যবাহী লাকসাম উপজেলাকে ধান চাষের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বোরো ধানের এলাকা অঞ্চল হিসাবে ধরা হয় । তবে বোরো ধান চাষ এ উপজলোর ৮টি ইউনিয়নে কৃষি জমিতে সবচেয়ে বেশি আবাদ করা হয়। 
সরেজমিনে ঘরে দেখা যায়, কৃষকের ঘামঝরা কষ্ঠে অর্জিত বোরো ধানের সবুজ পাতায় ছেয়ে গেছে প্রতিটি বোরো ধানের কৃষি মাঠ। আর কিছু দিনের মধ্য পুরোদমে শুরু হবে ধানের শীষ বের হওয়া। লাকসাম উপজেলা আজগরা গ্রামের রবিউল হোসেন, নরপাটি গ্রামের মিজান মিয়া, ফুলগাঁও গ্রামের রমিজ মিয়া, মুদাফরগঞ্জ  উত্তর ইউনিয়ন গ্রামের সোলাইমান, শ্রীয়াং গ্রামের রফিকুল ইসলাম, পৌরশহরের কোমারডোগা মিজানুর রহমান, কাদ্রা গ্রামের সফিকুর রহমান, পেয়ারাপুর হাসেম মিয়া, উত্তর পশ্চিমগাঁও খালেদ মিয়া, পেয়ারাপুর গ্রামের শেখ ফরিদ সহ ২৫ জন কৃষক জানান,এবার আমরা প্রত্যেকে ২-৩ কানি জমিতে বোরো ধান চাষ করেন। ইতোমধ্যে কৃষি জমিতে বোরো রোপণ সর্ম্পূণ হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে ধানের শীষ বের হওয়া শুরু করবে। এবার প্রতিটি মাঠে বোরোধানের গাছ ভালো হয়েছে। আশা করা যাচ্ছে ফলনও ভালো হবে। প্রাকৃতিক দূর্যোগ না হলে এবার ভালো ফসল হবে আশা  করেন কৃষক। পর্যাপ্ত পানি সংকটে বোরো আবাদ নিয়ে চিন্তিত ছিলেন কৃষক। ঈদের আগে পরে কয়েক বার বৃষ্টি হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। উপজেলার সব চেয়ে বেশি উৎপাদন হবে আশা করা যায়, আজগরা, উত্তরদা, বাকই উত্তর ইউনিয়ন, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন, কান্দিরপাড় ইফনিয়ন সহ ৮টি ইউনিয়নে। 
লাকসাম উপজেলা কৃষি র্কমর্কতা মোঃ আল- আমিন জানান, ২০২৬ অর্থ বছরে চলতি মৌসুমে উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৭১৫ হেক্টর জমি। এ বছর ব্রীধান, ৮০/৩১/১০৫/১০৩/ ব্রী হাইব্রিড ধান, ৮/ বীনা ২৫ এছাড়াও হীরা ২,১৯ সহ  অনেক জাতের হাইব্রিড উন্নত মানের বোরো ধানের চাষ করা হয়েছে। তিনি আরও বলেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ফলন ভালো হবে। বোরো ধানের ভালো ফলনের জন্য বৃষ্টি খুবই উপকারী সময়মত বৃষ্টি হওয়ায় ধান এখন সতেজ  হয়ে উঠছে এবং কৃষক ন্যায্য দাম পাবেন। এ সময় জমিতে ব্লাষ্টার রোগ দেখা দিতে পারে, কারনে এখন গরম ও ঠান্ডা পড়ছে তাই কৃষকরা মনোযোগী হতে হবে এবং সঠিক সময়ে ঔষধ প্রয়োগ করতে হবে। 

 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত