কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্তার প্রতিবাদ জানিয়েছেন সিআরএ'
কুমিল্লার চান্দিনায় এসিল্যান্ড কার্যালয়ে এসিল্যান্ড কর্তৃক ফেস দ্যা পিপল”-এর প্রতিনিধি আব্দুল আলিম এবং দৈনিক মানবজমিন-এর প্রতিনিধি রাসেল সাংবাদিক অসদাচরণের অভিযোগের ভিডিও ধারণ করতে গেলে “ ঐ দুই সাংবাদিক কে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।সাংবাদিক, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে।সামাজিক মাধ্যম ফেসবুকের অনেক হ্যান্ডকাফ ব্যবহারকারী ওই ছবিটিকে নিজেদের প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করে প্রতিবাদ জানায়।অনেক দুই সাংবাদিককে হাতকড়া পড়ানোর বিষয়টির আইনগত ভিত্তি কতটা রয়েছে এ নিয়েও প্রশ্ন তুলেছেন।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন " সিআরএ'র " সভাপতি সোহাগ আরেফিন বলেন যারা তাকে হাতকড়া পরিয়েছে তারা অবশ্যই জানতেন যে তারা সংবাদকর্মী, কোন দাগী আসামী নন। অতএব এভাবে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়াটা আসলে হয়রানি করা, হেনস্তা করা। কোন মামলা ছাড়া “তাকে যে হাতকড়া পড়ানো হয়েছে সেটি হচ্ছে আজকের দিনের সাংবাদিকতার চেহারা। এটা খুব পরিষ্কার হয়ে উঠেছে।
সিআরএর - সাধারন সম্পাদক নূরুল আমিন খোকন বলেন - হাতকড়া পরিয়ে তাঁকে আদালতে নেওয়া হলো না থানায় নেওয়া হলো এবং মুচলেকা দিয়ে ছেরে দিলো, এতে হাতকড়া কেন পরাতে হলো তা বোধগম্য হলো না। একজন পরিচিত গণমাধ্যমের সাংবাদিক কীভাবে পুলিশের কাছে বিপজ্জনক আসামি বিবেচিত হতে পারে? এটা সামাজিক মর্যাদার বিবেচনায় তাঁকে হাতকড়া পরানো অপ্রয়োজনীয় এবং ক্ষমতার অপব্যবহার বলে বিবেচনা করা যায়।
সিআরএ'র অর্থ সম্পাদক মো: সাইফুদ্দিন বলেন -
অতীতেও আমরা অনেক গণ্যমান্য ব্যক্তিকে যৌক্তিক কারণ ছাড়াই এমন নাজেহাল হতে দেখেছি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমের ক্ষেত্রেও এমনটা দেখা গেছে। ২০২০ সালেও ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সাথেও এমন হয়েছে।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied