কাশিয়ানীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দিশেহারা লাভলী বেগম: থানায় অভিযোগ দায়ের
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণপাড়ার মোসাম্মৎ লাভলী বেগম, স্বামী মোহাম্মদ মনির শেখ বুধবার (১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে কাশিয়ানী সাংবাদিক ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলেন, কাশিয়ানী দক্ষিণপাড়া গ্রামের আবুল খায়ের এবং তার স্ত্রী নাছরিন বেগম সহ আরো দুই তিন জন মিলে তার ছেলে ফয়সাল (২৪) কে পর্তুগাল পাঠিয়ে দিবে এর বিনিময়ে ১৮ লক্ষ টাকা তাদেরকে দিতে হবে। আমরা তাদের কথায় রাজি হয়ে আবুল খায়ের ও তার স্ত্রী নাছরিন বেগমের নিকট পাঁচ (৫) লক্ষ টাকা এবং পরে তারা আমার নিকট ধার চাইলে আরো আরো তিন (৩) লক্ষ টাকা সহ সর্বমোট আট (৮) লক্ষ টাকা দেই। বাকি টাকা ছেলেকে বিদেশে পাঠানোর সময় দিতে হবে। এ সময় তিনি আরো বলেন আমার ছেলের নাম ফয়সাল। তার পাসপোর্ট এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র তারা নিয়েছে। উল্লেখ থাকে যে, লাভলী বেগম এবং আবুল খায়ের তাদের একই জায়গায় বসবাস। আনুমানিক গত ১১ মাস পূর্বে আবুল খায়ের ও নাছরিন বেগম তাকে সাথে নিয়ে কাশিয়ানীর একটি স্বর্ণের দোকানে গিয়ে সেখান থেকে তারা তাদের গচ্ছিত স্বর্ণালংকার উত্তোলন করে। পরে তাদের ফুফাতো ভাই তপন তাদেরকে সেই স্বর্ণালংকারগুলো বেবি সপ দোকানের জনৈক রিপনের নিকট গচ্ছিত রাখতে বললে তারা সেগুলো রিপনের নিকট গচ্ছিত রাখে। অভিযোগকারীনি লাভলী বেগম আরো জানান বিগত ১৬ মাস হয়ে যায় আমার ছেলেকে পর্তুগালে পাঠানোর কোন খোঁজ খবর না পেয়ে আমি তাদের নিকট অনুনয়-বিনয় করতে থাকি। এভাবে অনেকদিন কেটে যায় আবুল খায়ের আমার কোন কথায় সারা দেয়না উল্টো সে আমাকে বিভিন্ন ধরনের তালবাহানার কথা বলে। আমি ধার দেনা করে এতগুলো টাকা দিয়ে এখন দিশেহারা। তারা আমার টাকাগুলো দিবে না বিধায় আমার বিরুদ্ধে উক্ত স্বর্ণালংকার চুরির মিথ্যা বদনাম ও আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। এ সংক্রান্তে আমি গতকাল কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ সময় লাভলী বেগমের পুত্রবধূ আরিফা বেগম (২০) ও ছেলে ফয়সাল (২৪) সহ তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
চেষ্টা করেও এ বিষয়ে অভিযুক্ত আবুল খায়ের ও তার স্ত্রী নাছরিন বেগমের সাথে যোগাযোগ না হওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমানের মুঠোফোনে যোগাযোগ হলে তিনি জানান লাভলী বেগমের অভিযোগটি তদন্তাধীন রয়েছে। সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে লাভলী বেগম সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট সুবিচার প্রার্থনা করেন।
এমএসএম / এমএসএম
বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার
চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক
আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা
ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র
টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান
জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা
তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত