বাঁশখালীতে মাকে গলা কেটে হত্যা: পলাতক ছেলে ও পুত্রবধূ গ্রেফতার
বাঁশখালীতে চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি ছেলে মো. কাশেম (২৮) ও তার স্ত্রী নারগিছ আক্তার (২৫) কে গ্রেফতার করেছে র্যাব। দীর্ঘদিন পলাতক থাকার পর কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
জানা যায়, নিহত রেহেনা বেগম (৬২) বাঁশখালী থানার পূর্ব বৈলছড়ি গ্রামের বাসিন্দা। তার বড় ছেলে প্রবাসে থাকলেও ছোট ছেলে কাশেম ও পুত্রবধূ নারগিছ আক্তারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী ছেলে বেলাল মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠালেও কাশেম সেই টাকা নিজে ব্যবহার করতেন। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৫ জুন রাত থেকে ৬ জুন ভোরের মধ্যে কোনো একসময় কাশেম ও তার স্ত্রী পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে রেহেনা বেগমকে গলা কেটে হত্যা করে। পরে রক্তাক্ত কাপড় ঘরের এক কোণে লুকিয়ে রাখা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে আলোচিত হয়। ঘটনার পর নিহতের বড় ভাই মো. মুক্তার আহমদ বাদী হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১০, তারিখ: ৮ জুন ২০২৫, ধারা: ৩০২/২০১/৩৪, পেনাল কোড ১৮৬০)।
র্যাব জানায়, আসামিরা গ্রেফতার এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২০২৬ সালের ১ এপ্রিল বিকেলে র্যাব-৭ (চট্টগ্রাম) ও র্যাব-১৫ (কক্সবাজার) এর যৌথ দল কক্সবাজার জেলার চকরিয়া থানার লক্ষ্যারচর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত