ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ১:৪০

 ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি আজ রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে অবস্থিত ‘ভূমি ভবন’ পরিদর্শন করেছেন। 

বুধবার সকালে তিনি ভূমি ভবনে উপস্থিত হয়ে নাগরিকদের সেবা প্রদান কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ডিজিটাল ও ম্যানুয়াল পদ্ধতিতে নাগরিকরা কীভাবে সেবা পাচ্ছেন, তা পর্যবেক্ষণ করেন। বিশেষ করে এস.এ. খতিয়ান, আর.এস. খতিয়ান, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ সংগ্রহের জন্য আগত সেবা প্রত্যাশীদের সাথে তিনি সরাসরি কথা বলেন। প্রতিমন্ত্রী তাদের কাছ থেকে সেবার মান এবং কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

উপস্থিত সেবা গ্রহীতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি বলেন, জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। ভূমি সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রদান করেন তিনি। তিনি আরও বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।এ সময় প্রতিমন্ত্রীর সাথে তাঁর একান্ত সচিব এবং ভূমি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত,পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৭

মান্দায় হানিট্র্যাপে ফেলে ‘নগ্ন ভিডিও’ ধারণ, নারীসহ গ্রেপ্তার ৩

এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে পিরোজপুর

​কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িসহ দেশের তিনটি গ্রাম ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় কালাজ্বর চিকিৎসার আনুষ্ঠানিক নতুন যাত্রা শুরু

বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিযোগের জবাব গোপন রাখা নিয়ে বিতর্ক: তথ্য না দেওয়ায় ক্ষোভ

টুঙ্গিপাড়ায় বৃষ্টিতে চুইয়ে পড়া ভাঙা ঘরে নবজাতকের জন্ম

অবহেলিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’ চিকিৎসা সেবা বঞ্চিত হাওরপারের অর্ধলক্ষাধিক বাসিন্দারা

কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাস করেনি কেউ

বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

বাঘায় এমপি আবু সাইদ চাঁদকে যৌথ সংবর্ধনা প্রদান

চাঁদপুরে হাসপাতাল থেকে মাদকসহ চিকিৎসক গ্রেপ্তার