ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎মায়ানমারে পাচারকালে জব্দকৃত ২২ হাজার কেজি আলু নিলামে দেবে আদালত


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ১:৪০

কক্সবাজারের কুতুবদিয়ায় কোস্ট গার্ডের অভিযানে জব্দ হওয়া প্রায় ২২ হাজার কেজি আলু নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত পচনশীল হওয়ায় এসব আলু নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎
‎সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুতুবদিয়ার এক নোটিশে জানানো হয়, গত ৩০ মার্চ কুতুবদিয়া চ্যানেল এলাকা থেকে মায়ানমারে পাচারকালে আলুগুলো জব্দ করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশনায় মালামাল পরীক্ষা-নিরীক্ষা শেষে নিলামের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
‎
‎আদালত সূত্রে জানা গেছে, আগামী ৮ এপ্রিল সকাল ১০টায় কুতুবদিয়া আদালত প্রাঙ্গণে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
‎
‎নিলামে অংশগ্রহণের জন্য আগ্রহীদের জাতীয় পরিচয়পত্রের কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আদালতের জিআরও বরাবর জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে নিলামে অংশ নেওয়া যাবে না বলেও জানানো হয়।
‎
‎এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আলু দ্রুত পচনশীল হওয়ায় বেশির ভাগ আলু নষ্ট হয়ে যেতে পারে।
‎
‎প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলকভাবে সম্পন্ন করা হবে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন