ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ধুনটে দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার উদ্বোধন


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ২:৫
বগুড়ার ধুনট উপজেলায় নারীদের জন্য ব্যতিক্রমধর্মী ও মানসম্মত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা-র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাসুদ বিন হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাসেমুল উলুম জামিল মাদ্রাসা-র মুঈনে মুহতামিম মুফতি আতাউল্লাহ নিজামী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি ফয়জুল্লাহ কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম, এ.কে.এম সুলতান মাহমুদ, মুফতি মাসুম বিল্লাহ, প্রভাষক রেজাউল করিম, ডাঃ শাহীন আলম, আলহাজ নজরুল ইসলাম, আব্দুল মান্নান খান, মুফতি শাহাদাৎ হোসাইন, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা আহসান হাবীব বিন কাশেমী, মাওলানা রবিউল ইসলাম রবি-সহ স্থানীয় হযরত ওলামায়ে কেরাম ও মুরুব্বিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধুনট উপজেলায় মহিলাদের জন্য মানসম্মত ও ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। সেই চাহিদা পূরণে দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, ধুনটে এই প্রথম মহিলাদের জন্য একটি মানসম্মত ও ব্যতিক্রমধর্মী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চালু হতে যাচ্ছে। ২০২৬ শিক্ষাবর্ষে নাজেরা বিভাগ, হিফজ বিভাগ ও কিতাব বিভাগে ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি আরও বলেন, “পরিপূর্ণ দ্বীনদার, উত্তম চরিত্রগঠন ও আদর্শবান মা গড়ার লক্ষ্যে আপনার মেয়েকে এ মাদ্রাসায় ভর্তি করার কোনো বিকল্প নেই।”
সংশ্লিষ্টরা মনে করছেন, নারীদের দ্বীনি, নৈতিক ও আদর্শিক শিক্ষার বিকাশে এ প্রতিষ্ঠানটি ধুনটসহ আশপাশের এলাকার পরিবারগুলোর জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়