ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভোলাহাটে ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ২:৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত। ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় আয়োজিত ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে বিদ্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সন্ন্যাসীতলা মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহীন মাহমুদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিনের সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বি.এম রুবেল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক দিলারা খাতুন, অভিভাবক রবিউল ইসলাম পলাশ, শেফালি বেগম। এসময় বিশ্ব অটিজম সচেতনতা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে উদযাপিত ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়