ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

সুপারি বাগানে বসেছিল অবৈধ মাছের আড়ত, গুঁড়িয়ে দিল প্রশাসন


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ২:৭

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষা ও অবৈধ মাছ শিকার বন্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, নৌকা এবং মাছ জব্দ করা হয়। সেই সঙ্গে একটি অবৈধ মাছের আড়ত উচ্ছেদ করেছে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়ের দিকনির্দেশনায় চরভৈরবী এবং আমতলী অভয়াশ্রম এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক।

অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে চরভৈরবী ইউনিয়নের খুইশার মোড় সংলগ্ন একটি সুপারি বাগানে গড়ে ওঠা অবৈধ মৎস্য আড়তে হানা দেয় যৌথ দল। সেখানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদী থেকে আহরণ করা জাটকাসহ নানা প্রজাতির মাছ কেনাবেচা চলছিল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মৎস্য অফিস সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, অভিযানে প্রায় ১,৫০,০০০ (দেড় লক্ষ) মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। ১০০ কেজি জাটকা ও বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়েছে। মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অভিযান শেষে জব্দকৃত অবৈধ জালগুলো

কোস্টগার্ডের আউটপোস্ট এলাকায় এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থ পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক জানান "আমরা চরভৈরবী ও আমতলী এলাকায় অভিযান চালিয়ে খুইশার মোড়ের অবৈধ আড়তটি উচ্ছেদ করেছি। আমাদের উপস্থিতি দেখে চক্রটি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা না গেলেও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। জাটকা রক্ষায় আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে।"

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড হাইমচর উপজেলার নয়ানী আউটপোস্টের বিসিজি পেটি অফিসার নাছির উদ্দিন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদ সহ মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব