মনপুরায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
ভোলা জেলার মনপুরা উপজেলায় কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা জোরদারে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রিয়াজুদ্দিন, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প (বরিশাল অঞ্চল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাউদ্দীন সেক, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ভোলা।
সার্বিক তত্তাবধানে এবং স্বাগত বক্তব্য রাখেন মনপুরা উপজেলা কৃষি অফিসার মো. আহসান তাওহীদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আমীন (সভাপতি, চর ফৈজউদ্দিন পার্টনার ফিল্ড স্কুল), আমেনা বেগম (সভাপতি, ঈশ্বরগঞ্জ পার্টনার ফিল্ড স্কুল), মো. কামাল উদ্দিন (সহ-সভাপতি, মনপুরা উপজেলা বিএনপি), সেলিম মোল্লা (সিনিয়র সহ-সভাপতি), মফিজুর রহমান মিলন মাতব্বর (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) এবং শামসুদ্দিন আহমেদ মোল্লা (আহ্বায়ক, উপজেলা যুবদল)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য কৃষক-কৃষাণী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিকর খাদ্য উৎপাদন, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। এর ফলে কৃষকদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, মাঠ পর্যায়ে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে এবং তাদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
দিনব্যাপী এই কংগ্রেসে বিভিন্ন সেশন, আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষকদের বাস্তব সমস্যার সমাধান এবং সম্ভাবনার দিকগুলো তুলে ধরা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ