ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশ সদস্য আহত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ২:২৭

সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। 

ঘটনাটি ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে। গত বুধবার রাতে ওই গ্রামের জাহাঙ্গীর হোসেন নামে
এক সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গেলে মসজিদের মাইকে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা ঘোষণা দিয়ে ‘মব’ সৃষ্টি করে হ্যান্ডক্যাপ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়েছে তাঁর স্বজন ও উত্তেজিত হয়ে কয়েকজন মব সৃষ্টিকারীরা হামলা চালিয়ে  মারপিট করে উপ-পুলিশ পরিদর্শক সহ ৩ পুলিশ সদস্যকে আহত করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। আদালতের রায়ে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলায় আহত দু'জন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে এবং হাবিবুল্লাহ নামে এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাটি ঘটেছে  উপজেলার হিজলডাঙ্গা গ্রামে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করতে অভিযানে যায় পুলিশ। আসামিকে আটক করে হ্যান্ডক্যাপ পরিয়ে নিয়ে আসার সময় তাঁর ভাই আল-আমিন পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষণা দেন যে, ‘পুলিশ তাঁর ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে’। এই মিথ্যা খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শত শত লোক জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয়।

উত্তেজিত জনতা ও আসামির স্বজনরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে এসআই আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও হাবিবুল্লাহকে রক্তাক্ত জখম করে এবং হ্যান্ডক্যাপসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। আহতদের মধ্যে দুজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাবিবুল্লাহ নামে এক পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে হিজলডাঙ্গা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের এবং ছিনতাই হওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বারবাকিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

গজারিয়ায় নবাগত অফিসার ইনচার্জ ( ওসির) সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নন্দীগ্রাম কল্যাননগর হিন্দুপাড়ায় দেড় মাসে ৩১টি খড়ের পালায় দূর্বৃত্তের আগুন' সংকটে গো খাদ্য

টানা বর্ষণে নাইক্যছড়ায় ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ৪০ পরিবারের বসবাস — জরুরি ভিত্তিতে গ্রেটওয়াল নির্মাণের দাবি এলাকাবাসী

নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি

নোয়াখালীর সীমান্তে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ

বারহাট্টায় সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে স্মৃতিতে, চেতনায় ও প্রেরণায় গানে গানে জুলাই শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ সংগ্রামের এক গৌরবময় স্মারক: দিপ্তী

শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা।

শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময়  সভা

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।