দেবীগঞ্জে র্যাবের অভিযানে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩। এ সময় এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে ডাকাতি, রাহাজানি, চোরাকারবার ও কালোবাজারিসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা ১০ মিনিটে দেবীগঞ্জ থানাধীন ৮নং দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে জনৈক মোঃ চান মিয়ার বাড়ির সামনে রাস্তার পাশে ফাঁকা জায়গা থেকে ২৯ কেজি ওজনের, ৩১ ইঞ্চি দৈর্ঘ্য এবং ১৩ ইঞ্চি প্রস্থের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ৮৭ লাখ টাকা বলে জানায় র্যাব।
এ ঘটনায় সুজন মহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি দেবীগঞ্জ উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃত ব্যক্তি মূর্তিটি সংগ্রহ করে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করছিল।
র্যাব আরও জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রত্নতাত্ত্বিক সম্পদ চোরাচালান রোধে র্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু