ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বোদায় বছরের পর বছর অনুপস্থিত থেকে নিয়মিত বেতন নিচ্ছেন প্রধান শিক্ষক


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ৪:৯

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদ মনজুরুল হাসান (সুজা) গত ২০২৪ সালের আগস্ট মাস থেকে বিদ্যালয়ে না গেলেও ২০ মাস ধরে নিয়মিত বেতন পাচ্ছেন তিনি।বিষয়টি বিদ্যালয় থেকে বার বার ঊর্ধতন কর্তৃপক্ষকে জানালেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে উদ্বেগ আর হতাশা ব্যক্ত করেছেন শিক্ষক শিক্ষার্থীরা।
সরজমিনে বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক সায়েদ মনজুরুল হাসান সুজাকে পাওয়া যায়নি।এ সময় সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম শিক্ষক হাজিরা খাতা দেখাতে অপরাগতা প্রকাশ করলেও জানুয়ারী ২৫ তারিখের পরে, প্রধান শিক্ষক স্বাক্ষর না করার বিষয়টি নিশ্চিত করেছেন।বিদ্যালয়ে না আসে হাজিরা খাতায় স্বাক্ষর ও নিয়মিত বেতন নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,ইএফটিতে বেতন হওয়ায় প্রতিষ্ঠান প্রধান ছাড়া আর কেউ বেতন কাটতে পারবেনা।হাজিরা খাতায় কিভাবে কখন স্বাক্ষর হয়েছিল তা জানা নাই।যেহেতু অফিসের চাবি প্রধান শিক্ষক ও কর্মচারীর কাছে থাকে। 
বিদ্যালয়ের তথ্যমতে, ২০ জন শিক্ষক,৭ জন কর্মচারী ও প্রায় ৯৩৫ জন শিক্ষার্থী রয়েছে প্রতিষ্ঠানে।
সহকারী শিক্ষক নরেশ চন্দ্র বলেন,আমরা সকালে আসি ক্লাশ নিয়ে বিকালে চলে যাই।কে আসলো না আসলো আমাদের দেখার বিষয় না। 
অভিযোগ রয়েছে, গত ২০২৪ সালের ৫ আগস্টের পর বিদ্যালয়ে যায়নি প্রধান শিক্ষক।প্রতিমাসের শেষের দিকে জনৈক কর্মচারী হাজিরা খাতা নিয়ে দেবীগঞ্জে গিয়ে স্বাক্ষর করে আনেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক সায়েদ মনজুরুল হাসান সুজার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।
বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আইবুল হক বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো হবে।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম বলেন,খোঁজ নিয়ে দেখি, যদি অনুপস্থিত থেকে বেতন ভাতা নেয় এটা বিধি বহির্ভূত। খুব তাড়াতাড়ি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত