ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

তালাক না দেওয়ায় গৃহবধূর ওপর এসিড হামলা স্বামী-শ্বশুরসহ গ্রেপ্তার ৩


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ৪:৩৭

যশোরের অভয়নগরে তালাক দিতে অস্বীকৃতি জানানোয় মাসুরা বেগম (১৯) নামে এক গৃহবধূর ওপর নৃশংস এসিড হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী, শ্বশুরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মাসুরার স্বামী আল আমিন শেখ (২২), শ্বশুর মিলন শেখ (৪৫) এবং একই এলাকার মুরসালিন (৩৩)। এ মামলার অপর আসামি রওশন আরা বেগম পলাতক রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে মাসুরা বেগমের সঙ্গে আল আমিন শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা তাকে তালাক দিতে চাপ প্রয়োগ করে আসছিল। এতে রাজি না হওয়ায় গত ১৫ মার্চ রাতে পরিকল্পিতভাবে তাকে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় পান করিয়ে অচেতন করা হয়। পরে তার পা ও যৌনাঙ্গে এসিড নিক্ষেপ করা হয়।ঘটনার কয়েকদিন পর গুরুতর অসুস্থ অবস্থায় গত ২১ মার্চ মাসুরা বাবার বাড়িতে গেলে বিষয়টি প্রকাশ পায়। পরে তার মা রোজিনা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগীর মা জানান, “মেয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” তিনি আরও বলেন, চিকিৎসার কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, “মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ