অভয়নগরে গাঁজা বহন ও সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
যশোরের অভয়নগরে গাঁজা বহন ও সেবনের অভিযোগে লিমন (২৬) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সুন্দলী ইউনিয়নের বড়সুন্দলী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ প্রদান করেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়। আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় লিমনের বসতঘর থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে দণ্ড দেওয়া হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাঁজা বহন ও সংরক্ষণের অপরাধে এ সাজা ও জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied