মহাদেবপুরে রাস্তা নিতে প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর
নওগাঁর মহাদেবপুরে নিজের পাকা বাড়ির পাশ দিয়ে নতুন করে রাস্তা বের করার জন্য সন্ত্রাসী কায়দায় প্রতিবেসীর কাঁচা বাড়ির টিনের বেড়া ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। তার বের হবার রাস্তা থাকলেও অন্য প্রতিবেসীর সাথে রাস্তা নিয়ে বিরোধের জেরে নতুন রাস্তা বের করার জন্য প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে জমি জবর দখলের চেষ্টা চালায় বলেও অভিযোগ করা হয়েছে। ভূক্তভোগী আনোয়ার হোসেন এব্যাপারে মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলার সফাপুর ইউনিয়নের চকউজাল গ্রামের মৃত তাছির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন অভিযোগ করেন যে, তার বৈমাত্রেয় ভাই সিদ্দিক (৫৬), রফিক (৫৩), ভাবি শাহিনা (৪২) ও বৈমাত্রেয় বোন ছালমা (৬০) বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সাড়ে ৭টার দিকে তার বাড়িতে গিয়ে সন্ত্রাসী কায়দায় টিনের বেড়া ভাঙচুর করতে থাকে। এসময় আনোয়ার বাড়িতে ছিলেন না। তার স্ত্রী রাজিয়া সুলতানা তাদের বাঁধা দিলে প্রতিপক্ষরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা রাজিয়াকে বেদম মারপিট করে। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়।
আহত রাজিয়া সুলতানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। মহাদেবপুর থানার ডিউটি অফিসার এসআই আনারুল ইসলাম জানান, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সরেজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা সিদ্দিকের বিরুদ্ধে নানান অভিযোগের বর্ণনা দেন। তিনি পাকা বাড়ি নির্মাণের সময় রাস্তার জন্য কোন জায়গা ফাঁকা রাখেননি। এখন প্রতিবেসীর বাড়ি ভেঙ্গে রাস্তা নেয়ার অপচেষ্টা চালাচ্ছেন।
জানতে চাইলে সিদ্দিক বলেন যে, গ্রামের চলাচলের রাস্তাটা ব্যক্তি মালিকানাধীন। কিছুদিন আগে রাস্তার জমির মালিক বাড়ি নির্মাণের সময় রাস্তাটির অর্ধেক ঘিরে নিয়েছেন। ফলে ওই রাস্তায় এখন ভ্যানগাড়ি আসেনা। তাই তিনি বৈমাত্রেয় ভাইয়ের জায়গা দিয়ে রাস্তা চান।
এমএসএম / এমএসএম
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু
নদীভাঙনের তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে শেষ সম্বল , দিশেহারা রসুলপুর চর
হাটহাজারীতে টানা বর্ষণে জলবদ্ধতায় চরম জনদুর্ভোগ
কুতুবদিয়ায়পল্টনের দুটি পিলার তলিয়ে গেছে, অঘোষিতভাবে বন্ধ সি-ট্রাক চলাচল: চরম দুর্ভোগে কুতুবদিয়ার যাত্রীরা
নেত্রকোণায় শশুরবাড়ির পাশে গাছে জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বড়লেখায় ইউপি নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একাধিক, জামায়াতের প্রার্থী চূড়ান্ত
সলঙ্গায় সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান
কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রধান ফটকে হাটু পানি, চরম দুর্ভোগে সেবা দাতা গ্রহীতা