ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

অটিজম ও মানবতা– প্রতিটি জীবনেরই মূল্য আছে’—(ইউএনও)রুমানা আফরোজ


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২-৪-২০২৬ বিকাল ৫:১০

‘অটিজম ও মানবতা– প্রতিটি জীবনেরই মূল্য আছে’—এই বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।​সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকরা অংশ নেন।​র‍্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমানা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা অটিজম আক্রান্ত শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।​অনুষ্ঠানে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে উদ্বুদ্ধ করতে তাদের মাঝে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন অটিজম কোনো রোগ নয়, এটি একটি স্নায়বিক বিকাশজনিত ভিন্নতা। সঠিক যত্ন এবং ভালোবাসা পেলে এই শিশুরাও দেশের সম্পদে পরিণত হতে পারে। আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের অধিকার নিশ্চিত করা।”​অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং অটিস্টিক ব্যক্তিদের অধিকার সুরক্ষায় প্রতি বছর ২ এপ্রিল বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। ২০২৬ সালের প্রতিপাদ্যটি প্রতিটি জীবনের গুরুত্বকে বিশেষভাবে আলোকপাত করেছে।

এমএসএম / এমএসএম

শালিখায় দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ছবেদ আলী বিশ্বাস

পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪১ সদস্যের কমিটি: উপদেষ্টা সেলিমুজ্জামান

দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন

রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ

ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড

কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ