ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২-৪-২০২৬ বিকাল ৫:১০
রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের আবুল কাশেম পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
জানা যায়, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
জানা যায়, গাড়ীর কাগজপত্র না থাকায় ৪ জনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। তারা হলেন সাগুয়ানের মোঃ ওসমান (১৮), সুলতানগঞ্জের সিহাব (২১), নাচোলের মোঃ রবিউল ইসলাম (৩০) এবং হঠাৎপাড়ার সাইফ (১৮)।
এছাড়া মহিশালবাড়ীর নওশাদ ও বড়শীপাড়া গোগ্রামের মফিজুল ইসলামকে ১,০০০ টাকা করে এবং জাহানাবাদ এলাকার আসলামকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।সব মিলিয়ে মোট ৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। অনেক চালকের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযান চলাকালে পাম্পে উপস্থিত চালকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন