ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাণীনগরে শিশুকে যৌন হয়রানির অভিযোগ;ক্ষুব্ধ স্থানীয়রা


নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি  photo নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি
প্রকাশিত: ২-৪-২০২৬ বিকাল ৫:৫৫

নওগাঁর রাণীনগরে ৫বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে নিজাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার ১এপ্রিল দুপুরে সরেজমিনে গিয়ে একাধিক অভিযোগ পাওয়া যায় অভিযুক্ত নিজামের বিরুদ্ধে। এর আগে গত সোমবার (৩০মার্চ) উপজেলার প্রত্যন্ত এক গ্রামে ওই শিশুর সাথে এমন ঘটনা ঘটেছে।
এঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তবে ভূক্তভোগীর পরিবার রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। কখনও মুখ খুলছে, আবার কখনও মান সন্মানের ভয়ে চুপ থাকছেন। একসময় বিচার চাইলেও আরেক সময় ইচ্ছের বিরুদ্ধে সমাধান চাচ্ছে। তবে স্থানীয়রা আশা নিজামের বিচার হোক।
অভিযোগ ওঠা নিজাম উপজেলার নিচতালিমপুর মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মন্ডলের ছেলে।
সরেজমিনে গেলে স্থানীয় একধাকি নারী ও পুরুষ জানান, নিজামের বিরুদ্ধে মাঝে মাঝে এসব ঘটনার খবর পাওয়া যায়। এর আগেও সে এরকম একাধিক ঘটনা ঘটিয়েছে এলাকায়। এরপরে কোনো এক অদৃশ্য কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। বিচার না হওয়ার কারণে সে আবারও সুযোগ পেয়ে বসে। ঘটনার দিন সোমবার দুপুরে ৫-৬বছরের শিশু বাচ্চাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে শরীরের বিভিন্ন স্থানে টাচ করে নিজাম। সে ওই শিশুর সাথে আগেও একবার এরকম আচরণ করে। পরবর্তীতে ওই শিশুটির পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি জানতে পারলে নিজামের লোকজন মীমাংসার চেষ্টা করে। কিন্তু অভিযুক্ত নিজামের সাড়া না পেয়ে বিষয়টি থেমে আছে।
ভূক্তভোগী ওই শিশুর বাবা বলেন, আমার মেয়েকে নিয়ে গিয়ে স্পর্শ কাতর জায়গা ও গোপনাঙ্গে হাত দেয় নিজাম। এবং তারও গোপনাঙ্গে হাত দেওয়ায় মেয়েকে ‍দিয়ে। এসব বিষয়ের কথা উল্লেখ করতেও লজ্জা করতেছে আমার। দীর্ঘদিন ধরে আমার মেয়ের সঙ্গে এগুলো করে আসতেছিল নিজাম। কিন্তু আমার মেয়ে ছোট হওয়ার কারণে বিষয়গুলো আমাদেরকে বলার সাহস পাচ্ছিলনা। একদিন বাসায় সবার সঙ্গে কথা বলার সময় আমার মেয়ে এক পর্যায়ে বিষয়টি আমাদেরকে জানাই। নিজাম সোমবার বিকেলে আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কাছে ডেকে নিয়ে সে ওই জঘন্য কাজগুলো করে। এর আগেও কয়েকবার অন্য মেয়েদের সঙ্গে এসব জঘন্য কাজ করেছে অভিযুক্ত নিজাম।
জানার জন্য অভিযুক্ত নিজামের বাড়িতে গিয়েও তার দেখা পাওয়া যায়নি। পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে নিজামের স্ত্রী পরিচয় দিয়ে এক নারী বলেন, সে বাড়িতে নেই। আমি তার স্ত্রী। ওই শিশুর পরিবারের সাথে আমাদের একটা গন্ডগোল চলছে। তাই তারা অপবাদ ও হেনস্তা করার জন্য এইসব রটাচ্ছে।
জানতে চাইলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মুঠোফোনে বলেন, বিষয়টি আমার জানা নেই। এধরণের কাজ অন্যায়। কাউকে পাঠিয়ে দিন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিব।

Aminur / Aminur

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ