১৪ বছরের বিচ্ছেদ ঘুচিয়ে মানবতার ছোঁয়ায় আপন ঠিকানায় ফিরলেন সেলিম
দীর্ঘ ১৪ বছরের এক অনিশ্চিত অপেক্ষার অবসান হলো। এক মানবিক গল্পের সফল পরিণতি দেখল বাগেরহাটের শরণখোলাবাসী। অবশেষে নিজের পরিবারকে ফিরে পেলেন ৪২ বছর বয়সী মো. সেলিম উদ্দিন। হারিয়ে যাওয়া স্বজনকে কাছে পেয়ে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো এলাকাবাসী।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১২ সালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বেলগাঁও গ্রাম থেকে নিখোঁজ হন মো. সেলিম উদ্দিন। সে সময় তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পথ ভুলে একসময় তিনি পৌঁছে যান বাগেরহাটের শরণখোলা উপজেলায়। গত ১৪ বছর ধরে তাকে এই উপজেলার বিভিন্ন প্রান্তে ভবঘুরে হিসেবে ঘুরে বেড়াতে দেখা যেত।
শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় মো. সুলতান হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম প্রথম সেলিমের দায়িত্ব নেন। সেলিমের মানসিক অস্থিতিশীলতা থাকা সত্ত্বেও সাইফুল দীর্ঘ সময় অত্যন্ত ধৈর্য্যের সাথে তার পরিচয় জানার চেষ্টা চালিয়ে যান। স্থানীয়দের মতে, সাইফুলের এই নিরলস মানবিক প্রচেষ্টাই আজ সেলিমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রধান ভূমিকা পালন করেছে। দীর্ঘ প্রচেষ্টার পর গত ১ এপ্রিল সেলিমের পরিবারের সন্ধান পাওয়া যায়। জানা গেছে, সেলিম তার চার ভাই ও তিন বোনের মধ্যে মেজো। নিখোঁজ স্বজনের সন্ধান পেয়ে চট্টগ্রাম থেকে তার পরিবারের সদস্যরা দ্রুত শরণখোলায় ছুটে আসেন। পরবর্তীতে শরণখোলা থানা পুলিশের প্রত্যক্ষ সহায়তায় আইনি প্রক্রিয়া ও পরিচয় নিশ্চিতকরণ শেষে সেলিমকে তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সেলিমের বৃদ্ধ বাবা-মা। তারা জানান, গত ১৪ বছরে তারা বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। শরণখোলাবাসীর মহানুভবতা এবং বিশেষ করে সাইফুলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, "শরণখোলার মানুষ আমার সন্তানকে যে ভালোবাসা দিয়েছে, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।"
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, এটি একটি অত্যন্ত আনন্দদায়ক ও তৃপ্তির ঘটনা। এই অভাবনীয় ঘটনায় পুরো শরণখোলা এলাকায় বর্তমানে ব্যাপক চাঞ্চল্য ও খুশির আমেজ বিরাজ করছে।
Aminur / Aminur
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার