ধুনটে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড
বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার চান্দারপাড়া এলাকার মৃত মোজাম সরকারের ছেলে মামুন সরকার (৩৯), একই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে হাসান আলী (৩০) এবং বেলকুচি এলাকার হোসেন আলী আকন্দের ছেলে দুলাল আকন্দ (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ধুনট পৌর এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ সময় তিনজনকে পৃথকভাবে ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান জানান, উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied