লেমশীখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতের দিকে ৭ নম্বর ওয়ার্ডের হাবীব কাজীর পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের ওই এলাকার আব্দুর শুক্কুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লবণ মাঠে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল আবসার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে (Brought dead)।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস