ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মামুনকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৩-৪-২০২৬ দুপুর ২:৫১

কাপ্তাইয়ে রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেপিএম এলাকার সিনেমা হল নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত নেতার নাম মো. মামুন (৪২)। তিনি উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, ইউপি সদস্য মামুন ঘটনার দিন রাত সাড়ে ৮টার সময় ইউপি কার্যালয়ের সামনে স্থানীয় ঠিকাদার নুরুল্লাহ ভূঁইয়ার জানাযা শেষ করে নিজ বাসার সামনে  পৌঁছালে অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তারা রামদা ও ধারালো অস্ত্র নিয়ে মামুনের ওপর হামলা করে। তাঁকে কুপিয়ে মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে মামুনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে আজ ভোর পাঁচটায় তাঁর অস্ত্রোপচার হয়েছে। পরিবারের পক্ষ থেকে আপাতত মামুনের সুস্থতার দিকে নজর দেওয়া হচ্ছে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, হামলায় ইউপি সদস্য মামুনের মাথায় এবং হাতে মারাত্বক জখম হয়েছে। কি কারণে এবং কারা হামলা করেছে তা তদন্ত করা ছাড়া বলা যাচ্ছে না। তদন্ত চলমান রয়েছে। এদিকে হামলার ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

হাটহাজারীতে এক গহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ

ধুনটে পুলিশের অভিযানে একই দিনে পরোয়ানাভুক্ত ১০ আসামিসহ গ্রেপ্তার ১২

বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

জয়পুরহাটে ব্র্যাকের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন

মেহেরপুর জেনারেল হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র ্যালী আলোচনা সভা

ঘিওরে পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসির ঝিঁলিক

মনিরামপুরে মাছের ঘেরের ভেড়ি হিসেবে পাকা সড়ক ব্যবহার: ধসে পড়ছে রাস্তা ও গাছপালা

নরসিংদী জেলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

‘সাক্ষরতা মানে শুধু স্বাক্ষর নয়, মানুষকে বুঝতে শেখানো : জেলা প্রশাসক চাঁদপুর’

বঙ্গোপসাগরের মোহনায় ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ