ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে সিমেন্টসহ ট্রলার জব্দ, মায়ানমারে পাচারের চেষ্টা


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩-৪-২০২৬ দুপুর ২:৫৫

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলারসহ ৪৯৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) গভীর রাতে উপজেলার লেমশীখালি এলাকার অদূরে ভোলা খালের তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। উদ্ধার হওয়া সিমেন্টের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

নৌবাহিনী সূত্রে জানা যায়, দেশের সামুদ্রিক স্বার্থ সংরক্ষণ, নিরাপদ নৌ চলাচল নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লেমশীখালি এলাকায় একটি চক্র মায়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের প্রস্তুতি নিচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে কুতুবদিয়ায় মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি জোরদার করে। পরে বুধবার রাত আনুমানিক ৩টার দিকে লেমশীখালি এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ভোলা খালের নিকটবর্তী তীরে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার নোঙর করা অবস্থায় শনাক্ত করে নৌবাহিনীর টহল দল।

টহল দল ট্রলারটির কাছে গিয়ে কোনো মাঝিমাল্লা দেখতে না পেয়ে সন্দেহবশত তল্লাশি চালায়। এ সময় ট্রলারটির ভেতর থেকে ৪৯৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। পরে জব্দকৃত ট্রলার ও সিমেন্ট কুতুবদিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী সূত্র জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অধিক মূল্যে বিক্রির আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মায়ানমারে বিভিন্ন পণ্য পাচারের সঙ্গে জড়িত।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কুতুবদিয়া উপকূল ব্যবহার করে একাধিক চক্র বিভিন্ন ধরনের চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ায় এসব ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে বলে মনে করছেন তারা। স্থানীয়দের মতে, উপকূলে নিয়মিত নজরদারি জোরদার করা হলে পাচারকারী চক্রকে পুরোপুরি আইনের আওতায় আনা সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন