ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩-৪-২০২৬ দুপুর ২:৫৭

পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে তিন কৃষক মারা গেছেন। সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ‎বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাগডেমরা, করমজা, ধুলাউরি ইউনিয়নের পৃথক জায়গায় এ ঘটনা ঘটে।
‎নিহতরা হলেন- উপজেলার করমজা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিন প্রামানিকের ছেলে আকরাম হোসেন (৪০), নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা বাজার পাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) ও ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউরি গ্রামের আব্দুল গনির ছেলে আব্দুল কুদ্দুস।
‎এলাকাবাসির উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে আকরাম হোসেন বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে গেলে বজ্রপাতে তিনি মারা যান। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া একই সময় পেঁয়াজ তুলতে গিয়ে একই উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা কৃষ্টিয়াপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ বজ্রপাতে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্বব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
অন্যদিকে ধুলাউড়ি ইউনিয়নের কৃষক আব্দুল কুদ্দুস মাঠে কাজ করতে গিয়ে ঘটনাস্থলেই বজ্রপাতে নিহত হন। 
‎বিষয়গুলো নিশ্চিত করে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান বলেন, বজ্রপাতে সাঁথিয়ায় পৃথক স্থানে তিনজন কৃষক নিহত হয়েছেন। মৃতদেহগুলো পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। 
‎সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, বিষয়টি আসলেই মর্মান্তিক। বজ্রপাতে যাদের মৃত্যু হয়েছে, পরিবারের লোকজন যোগাযোগ করলে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী