দর্শনা মা ও শিশু হাসপাতালের ম্যানেজার নার্স ও আয়ার বিরুদ্ধে নবজাতক শিশুকে পাল্টে দেয়ার অভিযোগ
দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালে অপরেশন থিয়েটার থেকে নবজাতক শিশুকে পাল্টে দেয়ার দাবী তুলেছেন প্রয়াত শিশুর বাবা সুমন। থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চলছে মামলা দায়েরের প্রস্তুতি। ডিএনএ পরিক্ষার দাবী তুলেছেন সুমন ও তার স্ত্রী। দর্শনা পৌর শহরের আজমপুর গোরস্থানপাড়ার সোলায়মান হোসেন সুমনের অভিযোগে জানা গেছে, তার অন্তসত্তা স্ত্রী মুনিয়া খাতুনকে রুটিন মাফিক চিকিৎসার জন্য গত ১০ মার্চ নেয়া হয় দর্শনা মা ও শিশু জেনারেল হাসাপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুনিয়াকে আল্ট্রাসনো গ্রাফি করার পর জানান এখনই সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করা জরুরী। সে মোতাবেক হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ১২ হাজার টাকায় চুক্তি মাফিক মুনিয়াকে ভর্তি করা হয়। সে সময় অপরেশন থিয়েটারে অন্য কারো সিজার চলছিলো। সে সিজার চলাকালীন মুনিয়াকে ঢুকানো হয় অপরেশন থিয়েটারে। মুনিয়ার সিজারের পর সদ্য প্রসবকৃত কন্যা সন্তানকে নার্স বা আয়া কেউ অপরেশন থিয়েটার থেকে বের করেনি। মুনিয়ার সিজার শেষে তাকে বেডে নেয়ার পরও শিশুকে বের করা হয়নি। বরং দায়িত্বরত একজন নার্স/আয়া একটি চিরকুট ধরিয়ে দ্রুত ওষুধ আনার নির্দেশ দেন সুমনকে। সে মোতাবেক সুমন দ্রুত ওষুধ কিনে তাদের হাতে তুলে দেয়। প্রায় ঘন্টা খানেক পর তার নবজাতক শিশু কন্যাকে মুনিয়ার কাছে দেয়া হয়। ঠিক ১০ মিনিট পার না হতেই হাসপাতাল কর্তৃপক্ষ সুমনকে জানায় তার কন্যার অবস্থা ভালোনা তাকে দ্রুত চুয়াডাঙ্গার বড় কোন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিতে হবে। সুমন এ্যাম্বুল্যান্স নিয়ে চুয়াডাঙ্গার একজন শিশু বিশেষজ্ঞের কাছে তার কন্যাকে নিলে তিনি জানান শিশুর অবস্থা খুবই আশংকাজনক। তাকে দ্রুত সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তির পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ মাফিক সুমন তার শিশু কন্যাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়াচ্ছিলেন। রাত ৩ টার দিকে মারা যায় তার কন্যা শিশু। সবই স্বাভাবিকভাবেই মেনে নেন সুমন সহ তার পরিবারের সদস্যরা। এ দিকে গত রোববার সুমনের স্ত্রী মুনিয়া সুস্থ হয়ে বাড়িতে জামা-কাপড় গুছাচ্ছিলেন। ঠিক সে সময় একটি লাল কাপড়ের টুকরো (ত্যানা) দেখে আতকে উঠেন। স্বামীকে এ কাপড় সম্পর্কে জানতে চাইলে সুমন জানান জানান, তাদের বাচ্চাকে এ কাপড়ে জড়িয়েই অপরেশন থিয়েটার থেকে নাস ও আয়ারা তাকে দিয়েছিলেন। মুনিয়া তখন জানান, এ কাপড়ে জড়ানো ছিলো তার আগে যে সিজার হয়েছিলো সে বাচ্চাটা। এতেই সন্দেহের দানা বাধে সুমনের মধ্যে। সুমন দ্রুত ছুটে যান মা ও শিশু হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান তার স্ত্রীর সিজারের আগে যার সিজার হয়েছিলো তার নাম ও ঠিকানা। যা দিতে আপত্তি জানায় কর্তৃপক্ষ। পরে সুমন খোজ-খবর নিয়ে জানতে পারেন হাসপাতালের ম্যানেজার সায়েম হোসেন তুষারের নিকটত্বীয় ছিলেন সেই সিজারিয়ান। ইতিপূর্বে তার দুটি সন্তান প্রসবের পর শ্বাসকষ্ট জনিত সমস্যায় মারা গেছেন। এ টা ছিলো ৩য় সিজার। ম্যানেজারের সাথে সুমন যোগাযোগ করলে তিনিও চরম বাজে আচরণ করেন সুমনের সাথে। এ ঘটনায় রোববার সুমন দর্শনা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। সুমনের দাবী ম্যানেজারের ওই আত্বিয়ের নাম পরিচয় ও নবজাতক শিশুর ডিএন পরিক্ষা করা হলে প্রকৃত সত্য উন্মোচন হবে। এ দিকে হাসপাতালের ম্যানেজার সায়েম হোসেন তুষারের কাছে জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালের কিছু নিয়ম-কানুন রয়েছে। ফলে ওই সিজারিয়ানের নাম পরিচয় দেয়া সম্ভব নয়। এ বিষয়ে দর্শনা আখচাষি কল্যান সংস্থার নেতা ও হাসপাতাল দেখভালকারিদের অন্যতম হাজি আকমত আলী ও ওমর আলী জানান, হাসপাতালটি ৮২ ব্যাচকে (বি টুগেদার) চুক্তি মাফিক দেয়া হয়েছে। তাই বর্তমান সকল দ্বায়ভার তাদের। হাসপাতালের ডাঃ ইফতেখার হুসাইন রুবেলের কাছে জানতে চাইলে তিনি জানান, ট্রেনে রয়েছেন তাই এ বিষয়ে কোন মন্তব্য করতে পারবেননা। দর্শনা পৌরসভার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবুর কাছে জানতে চাইলে তিনি জানান, মেয়রের দায়িত্ব পালনকালে পদাধিকার বলে তিনি উপদেষ্টা ছিলেন। ফলে বর্তমানে কোন দায়িত্বে নেই তিনি। দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। যা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে থানার ইন্সপেক্টর অপরেশন মোখলেসুর রহমানকে। মোখলেসুর রহমানকে একাধীকবার মুখো ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার