ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৪-২০২৬ দুপুর ৩:৫১

'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য'- এই পৃথিবীর সুন্দর আলো-বাতাসে বেঁচে থাকতে চায় ২ বছর বয়সী শিশু বিল্লাল হোসেন’। বাবা-মায়ের হাত ধরে স্বপ্নের পথে হাঁটতে চায় সে, কিন্তু আজ তাঁর শুধু একটিই আকুতি- 'আমি বাঁচতে চাই।'

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটী গ্রামের জুলহাস মিয়ার একমাত্র সন্তান বিল্লাল হোসেন। দৃষ্টি প্রতিবন্ধী জুলহাস মিয়া পেশায় একজন ঝাল মুড়ি বিক্রেতা। অতি কষ্টে জীবিকা নির্বাহ করা এই পরিবারের পক্ষে শিশুটির চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শিশুটির বাবা-মা বর্তমানে সন্তানের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে সহায়তা প্রার্থনা করছেন।

এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল সংগঠন ও সরকারি সহায়তা পেলে শিশুটির জীবন রক্ষা করা সম্ভব হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অসহায় এই শিশুটির পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার।

সহায়তার জন্য যোগাযোগ: বিকাশ নম্বর: ০১৭৬৮-৩১৫০৬১

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ