ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৩-৪-২০২৬ দুপুর ৩:৫২

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) গভীর রাতে যশোর কোতোয়ালি থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বক্ষব্যাধি ক্লিনিক (টিবি ক্লিনিক) সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে এক নারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন মোসাঃ শিরিনা খাতুন ওরফে শিলা (৪০) পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা জলপাই রঙের পার্স তল্লাশি করে নীল রঙের জিপারযুক্ত পলিথিনের ভেতর থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, আটক শিরিনা খাতুন এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।গ্রেফতারকৃত আসামি মোসাঃ শিরিনা খাতুন (শিলা) পাবনা জেলার ঈশ্বরদী থানার চররুপপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম জিন্না সরদার। বর্তমানে তিনি যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় বসবাস করছিলেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এছাড়াও পুলিশ আরো জানান, মাদকের বিরুদ্ধে তাদের টলারেন্স "জিরো" এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ