ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৩-৪-২০২৬ দুপুর ৩:৫৩
যশোরের অভয়নগরে খরিপ-১ মৌসুম ২০২৫-২৬ উপলক্ষে মুগ ও তিল ফসলের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান। এ সময় সুবিধাভোগী কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। কৃষি বিভাগ জানায়, এ কর্মসূচির আওতায় অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার মোট ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০ জন কৃষককে ৫ কেজি করে মুগবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। পাশাপাশি ৬০ জন কৃষককে ১ কেজি করে তিলবীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, এ ধরনের প্রণোদনা কৃষকদের ডাল ও তেলজাতীয় ফসল চাষে উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ