ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে মসজিদ মন্দির উন্নয়নে দুই কোটি ষোল লক্ষ টাকা বাজেট প্রস্তাব


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৪-২০২৬ রাত ১১:৩

চলতি অর্থ বছরে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অবস্থিত ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও মন্দিরের উন্নয়নে 'দেশব্যাপী সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রকল্প (CSIDP) তে আবেদনকৃত ২ কোটি ১০ লক্ষ টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) ফেসবুক পোস্টের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। তার এমন আন্তরিক প্রচেষ্টায় কারণে ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন মসজিদ মন্দির কমিটি সহ উপজেলা বাসী।

উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩০ লক্ষ টাকা' প্রতিটি মসজিদ ও মন্দিরের জন্য ৩ লক্ষ টাকা করে প্রস্তাবিত বাজেটের আওতায় রয়েছে উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে সর্বমোট ৫২টি মসজিদ ও ১০টি মন্দির। বন্টন অনুযায়ী, পৌরসভা এলাকায় ১১টি, ১নং বুড়াইল ইউনিয়নে ১০টি, ২নং সদর ইউনিয়নে ১০টি, ৩নং ভাটরা ইউনিয়নে ১০টি, ৪নং থালতা-মাঝগ্রাম ইউনিয়নে ১১টি মসজিদ ও মন্দির বাজেটের সুবিধা গ্রহণ করবে।

সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, ইনশাল্লাহ উন্নয়নের ছোঁয়া পেতে শুরু করেছে আমার নির্বাচনী এলাকা। আসনটিতে নন্দীগ্রাম উপজেলার ন্যায় কাহালু উপজেলাতেও নয়টি ইউনিয়ন ১টি পৌরসভায় ১১০টি মসজিদ মন্দিরে ৩ কোটি টাকা, প্রতিটি ইউনিয়নে ৩০ লক্ষ টাকা প্রস্তাবিত বাজেট অনুমোদন পেয়েছে। দুই উপজেলায় মসজিদ মন্দিরের জন্য সর্বমোট ৫ কোটি ১০ লক্ষ টাকা প্রস্তাবিত বাজেট রয়েছে। আমার নির্বাচনী এলাকার জনগণ যে আশায় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের সেই আশা পূরণে সর্বোচ্চ পরিশ্রম করে যাবো। শাসক নয়- প্রতিটি পরিবারের সেবক হয়ে থাকতে চাই। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির