মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, ৪ জনের বিরুদ্ধে মামলা
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৭ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি ৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য দেন অভিযানে নেতৃত্বদানকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি বলেন, রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য বিভাগ পদ্মা-মেঘনা নদীর সদর উপজেলার নৌ সীমানায় অভিযান পরিচালনা করে। এ সময় কোম্পানীর চর চ্যানেল নামক স্থান থেকে জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ৭ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা দুটি মাছ ধরার নৌকা ও ১হাজার বর্গমিটার কারেন্টজাল জব্দ করা হয়।
জব্দকৃত নৌকা ও কারেন্টজাল মামলার আলামত হিসেবে চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে। মামলা হওয়া ৪ আসামীকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
ইলিশের পোনা জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লেক্ষ্য মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতল উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশ সহ সবধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও কারাদন্ডের বিধান রয়েছে।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস
Link Copied